সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
জাতীয়
জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মোজাফফর আটক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:২৩ পিএম
আটক মেজর (অব.) মোজাফফর হোসেন

আটক মেজর (অব.) মোজাফফর হোসেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

এর আগে, বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর (অব.) মোজাফফর হোসেন ছিলেন অন্যতম। মামলার বিভিন্ন বিবরণে উল্লেখ রয়েছে, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর রাষ্ট্রপতির মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে তিনি অবহিত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জড়িত কয়েকজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হন এবং বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। তবে মেজর (অব.) মোজাফফর হোসেন দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রায় ৪৫ বছর পর তার আটকের মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের মামলায় নতুন অগ্রগতি হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জিয়াউর রহমান হত্যা   পলাতক আসামি   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close