মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে পাঁচ হাজার      ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ভোট শুরু ১২ নভেম্বর       হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২      আগামীকাল থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর      ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার      ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার      ইন্দোনেশিয়ায় জাহাজডুবিতে এখনও নিখোঁজ ১২৯, উদ্ধারে জোর তৎপরতা      
দেশজুড়ে
কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৬
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৪:৪০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় বুধবার রাতে কুলাউড়া থানায় মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় দালালদের সহায়তায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইছাছড়া পুঞ্জির কাছে ১৮৪১ নম্বর মূল সীমান্তখুঁটি দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালেরা পালিয়ে যায়। রাত আটটার দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।

বিজিবির মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে বাদ দিয়ে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন।

আক্তার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচ নারী-পুরুষ কাজের সন্ধানে ভারতে যেতে চেয়েছিলেন বলে জানান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম বলেন, পাঁচ ব্যক্তিকে বিজিবির করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া সীমান্ত   ভারতে অনুপ্রবেশের চেষ্টা   আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close