বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,
১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনাম: বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে দুই নৌকাডুবি, ৫৩০ রোহিঙ্গা নিহত      বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ড, ১০ শ্রমিক দগ্ধ      চট্টগ্রামসহ আট অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে      ইরানে দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা      আজ জুলাই শহীদ দিবস : নির্ভিক আবু সাঈদের রক্তে অগ্নিগর্ভ দেশ      ডিফেন্সিভ কৌশল নিয়ে সমালোচনা, জবাব দিলেন টুখেল      সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ধর্মীয় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এ উপলক্ষে দিনব্যাপী চলে জগন্নাথদেবের পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা পাঠ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন।

প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয় আর রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। 

পরে দুপুর ৩টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে সামনে রথযাত্রা উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রার উদ্বোধন করেন বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এ সময় বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের আহ্বায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সভাপতি সুজন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মিন্টু আইচসহ প্রশাসনের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্বের শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথ টেনে নিয়ে যাওয়া হয় বালাঘাটা রক্ষা কালী মন্দির প্রাঙ্গনে আর এ সময় বান্দরবানের সনাতনী সমাজের ধর্মপ্রাণ নারী ও পুরুষেরা মহা মাঙ্গলিক এই আয়োজনে অংশগ্রহণ করেন এবং রথের দড়ি টেনে টেনে পূর্ণ্য লাভে অংশ নেন।

আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close