মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হাজারীবাগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর হাজারীবাগ এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা শাখার নেতাকর্মীরা। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ছয়টার দিকে হাজারীবাগ এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। 

প্রত্যক্ষদর্শীদের মতে, শতাধিক নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে দিতে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অধিকাংশ অংশগ্রহণকারী সরে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সাবেক কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের দিকনির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় মো. শহিদুল ইসলাম (৪৫) ও মো. সুমন (২২) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মিছিল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close