সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাবনায় শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জুলাই শহীদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় আলহাজ্ব আসির উদ্দিন সরদার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদরা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। শহীদদের আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়মুক্ত বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।’

তিনি বলেন, আবু সাঈদসহ জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নতুন প্রজন্মকে তাদের আত্মত্যাগের ইতিহাস জানাতে হবে এবং সেই চেতনায় দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে।
 
তিনি আরও বলেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।

বিশেষ অতিথির বক্তব্যে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জুহুরুল ইসলাম খান বলেন, ‘আবু সাঈদের শাহাদাত শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বেদনার ইতিহাস। তিনি সত্য, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। শহীদদের রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়, সে জন্য সবাইকে আদর্শিক ও নৈতিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বিশেষ অতিথি প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ‘ইতিহাসের প্রতিটি মহান পরিবর্তনের পেছনে আত্মত্যাগের ভূমিকা রয়েছে। জুলাই শহীদদের আত্মদান বাংলাদেশের মানুষকে নতুনভাবে ভাবতে ও দেশ গঠনের প্রত্যয় নিতে উদ্বুদ্ধ করেছে।’
 
তিনি বলেন, তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে পারলেই শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, জুলাই শহীদ মাহবুবের বাবা আবুল কালাম আজাদ, পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর খন্দকার মাওলানা জাকারিয়া এবং সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রব।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শকে ধারণ করে ন্যায়, ইনসাফ, মানবিকতা ও জবাবদিহিতাভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ সঞ্চালনা করেন পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল। 

আলোচনা সভা শেষে জুলাই শহীদ আবু সাঈদসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close