সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      
প্রিয় ক্যাম্পাস
ছাত্রদলের উদ্যোগে বড় পর্দায় বিশ্বকাপ সেমিফাইনাল দেখল রুয়েটিয়ানরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৯:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারা বিশ্বের মতো ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসেও। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রুয়েট শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে বড় পর্দায় ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল উপভোগ করেন শত শত শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে। ম্যাচের প্রতিটি মুহূর্তে রুয়েট ক্যাম্পাসেও ছিল উৎসবমুখর পরিবেশ।

খোলা মাঠে প্রজেক্টর স্ক্রিনের সামনে চাদর ও মাদুর বিছিয়ে, আবার কেউ দাঁড়িয়ে থেকেই খেলা উপভোগ করেন বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীরা। লিওনেল মেসির প্রতিটি আক্রমণে যেমন উচ্ছ্বাসে ফেটে পড়ে দর্শকরা, তেমনি ইংল্যান্ডের হ্যারি কেন ও জুড বেলিংহ্যামের আক্রমণেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। হাসি-আড্ডা, তর্ক-বিতর্ক আর গোলের অপেক্ষায় পুরো মাঠ যেন এক টুকরো স্টেডিয়ামে পরিণত হয়।

তবে আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু খেলা দেখানো নয়; বরং ক্যাম্পাসে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সম্মিলিত আনন্দের পরিবেশ সৃষ্টি করা। গ্রুপ পর্ব থেকে নকআউট পর্যন্ত ধারাবাহিক স্ক্রিনিংয়ের মাধ্যমে সিনিয়র-জুনিয়র, বিভিন্ন বিভাগ ও আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয় ও বন্ধন আরও দৃঢ় হয়েছে।

আয়োজকরা জানান, বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন অব্যাহত থাকবে। তাদের বিশ্বাস, ফুটবলকে কেন্দ্র করে এমন আয়োজন ক্যাম্পাস জীবনে ইতিবাচক পরিবেশ ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close