মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      
দেশজুড়ে
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের সুদের টাকা মওকুফ
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১২:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ক্ষুদ্র ঋণের অর্থ (কিস্তি ও সুদের টাকা) মওকুফ করেছে সরকার। এটি আরো কয়েক মাস বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবান জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি এ মন্তব্য করেন।

এসময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি আরো বলেন, “বন্যা-পরবর্তী সরকার পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। আর অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করে দেবে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদেরও সার্বিক সহযোগিতা করা হবে। এছাড়া বন্যাকবলিত এলাকার গবাদি পশুদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে। সে সঙ্গে জেলেদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার।’’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুর্যোগের বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন এবং তার নির্দেশনায় সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা বান্দরবানের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন এবং বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।’

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত ৩শ জনগণের হাতে ২৫ কেজি করে একটি চালের বস্তা তুলে দেন।

বান্দরবান-৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকাবাসীরা এসময় উপস্থিত ছিলেন।

জেলা সদরে ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। সেখানে ত্রাণ সহায়তা প্রদান করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বন্যা   ক্ষতিগ্রস্ত   নারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close