মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদিতে সেনা মোতায়েনের ঘোষণা তুরস্ক-পাকিস্তানের      ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে বন্যার্ত ৯২ পরিবারের পাশে সিডিসি ও কম্প্যাশন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২টি পরিবারের মাঝে সিডিসি ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বন্যাদুর্গত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

শুক্রবার (১৭ জুলাই) সকালে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।

তিনি বন্যাদুর্গত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, “দুর্যোগ মোকাবিলায় সবার সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

এছাড়াও তিনি সিডিসি ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র পিএফ সজল মল্লিক। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সহযোগিতা প্রদানকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিসির নির্বাহী পরিচালক জেমস ভানদির। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু, প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেনস লাল থার ঙাক এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ত্রাণ কর্মসূচির আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ৫ লিটার বিশুদ্ধ পানি, ১ বক্স খাবার স্যালাইন, ২টি গোসলের সাবান এবং ২টি কাপড় কাচার সাবান প্রদান করা হয়।

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি খাদ্য ও স্বাস্থ্যগত চাহিদা পূরণে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বন্যার্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close