বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
শিরোনাম: ৫ সেপ্টেম্বর ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ      দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানিমন্ত্রী      রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা      সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত করছে: রিজভী      জুলাই গণঅভ্যুত্থান ছিল ১৬ বছরের সংগ্রামের পরিণতি: আইনমন্ত্রী      হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮৩      পদত্যাগের শেষ মুহূর্তেও আন্দোলনের পরিস্থিতি জানতে চেয়েছিলেন হাসিনা      
প্রিয় ক্যাম্পাস
সাজিদ আব্দুল্লাহর শাহাদাৎ বার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়া মাহফিল
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইবি শাখা ছাত্রদল। 

শুক্রবার (১৭ জুলাই) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ সাজিদ আব্দুল্লাহর আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী৷ 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, অধ্যাপক ড. আলীনূর রহমান, গ্রীণ ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা। 

শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘আজ একটি বছর হয়ে গেছে আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহকে হত্যা করে তার লাশ পুকুরে ভাসিয়ে দেওয়া হয়েছে। সাজিদ হত্যার শুরু থেকেই ইবি ছাত্রদল হত্যার বিচার চেয়ে এসেছে। আমরা বারংবার রাজপথে দাঁড়িয়েছি, আন্দোলন করেছি, প্রশাসনের কাছে দাবি জানিয়েছি কিন্তু কাঙ্খিত বিচার এখনো পাইনি। সাজিদের খুনিরা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নিজেকে অনিরাপদ বোধ করছে। আজ সাজিদের শাহাদাৎ বার্ষিকীতে আমরা সাজিদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের ভাইকে ক্ষমা করে দেন। একইসাথে আবারও সাজিদ হত্যার বিচার চাচ্ছি।’

উল্লেখ্য, গতবছরের ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর ভাসমান লাশ উদ্ধার করে শিক্ষার্থীরা। প্রথমে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ফরেনসিক রিপোর্টে জানা যায়, সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারপর থেকেই সাজিদ হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close