মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
বিনোদন
বন্যার্তদের জন্য রুনা লায়লার বিশেষ সংগীতানুষ্ঠান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৪:১৭ পিএম
রুনা লায়লা

রুনা লায়লা

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শুধু তাই নয়, এর পাশাপাশি বন্যাদুর্গত মানুষের সহায়তায় বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আগামী ২৪ জুলাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে রুনা লায়লা একক সংগীতানুষ্ঠান।  

জানা যায়, টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় ব্যয় করা হবে। ইতোমধ্যে শিল্পকলা একাডেমি টিকিট বিক্রি শুরু করেছে। অনুষ্ঠানে রুনা লায়লাকে জাতীয় পর্যায়ে সম্মাননা জানানো হবে দেশের সংগীতাঙ্গনে তার দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে। কয়েক দশক ধরে বাংলা গানকে দেশ-বিদেশে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন এই বরেণ্য শিল্পী।
 
আয়োজকদের প্রত্যাশা, রুনা লায়লার কণ্ঠের আবেদন যেমন দর্শকদের মুগ্ধ করবে, তেমনি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও পৌঁছে যাবে সমাজের সর্বস্তরে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রুনা লায়লা   বাংলাদেশ শিল্পকলা একাডেমি   একক সংগীতানুষ্ঠান   বন্যাদুর্গত মানুষের সহায়তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close