মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
কুবিতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল
কুবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৪:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১৭ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বাদ জুমা যাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে মিছিলের সমাপ্তি হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ জুলাই গণহত্যার বিচারের দাবি জানান এবং আজকের সমাবেশ থেকে সরকারের কাছে দ্রুত বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নাইম ভূইয়া বলেন, ‘গণহত্যায় প্রায় ১,৪০০ জন শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজারেরও অধিক মানুষ আহত হয়েছেন, যারা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। খুনি হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার দাবি জানাই।’

এ ছাড়া জুলাই গণহত্যার সঙ্গে জড়িত খুনি হাসিনাসহ ডিজিএফআই, এনএসআই এবং বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত ছিল, প্রত্যেকটি গোষ্ঠীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বর্তমান সরকারকে আহ্বান জানিয়ে আরও বলেন, যত দ্রুত সম্ভব জুলাই হত্যার বিচার করুন এবং আওয়ামী লীগকে দল হিসেবে বাংলাদেশের রাজনৈতিক অধিকার থেকে বিচ্ছিন্ন করে বিচার করুন।

জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার সংগঠক মো. ইকবাল বলেন, ‘প্রায় দুই বছর হয়ে যাওয়ার পরও আমাদের ভাইয়েরা যে স্বপ্ন দেখে তাদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো আমরা গড়ে তুলতে পারিনি। তাই আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এবং আমাদের ভাইদের হত্যাকাণ্ডে যারা জড়িত, শেখ হাসিনা-সহ সবাইকে দেশে এনে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close