বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু      তনু হত্যা : আসামি হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ      ৫ সেপ্টেম্বর ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ      দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানিমন্ত্রী      রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা      সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত করছে: রিজভী      জুলাই গণঅভ্যুত্থান ছিল ১৬ বছরের সংগ্রামের পরিণতি: আইনমন্ত্রী      
দেশজুড়ে
জনগণের প্রত্যাশা পূরণে আরও কার্যকর হবে জাতীয় সংসদ: ডেপুটি স্পিকার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৫:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর নির্বাচিত বর্তমান জাতীয় সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ ও গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হওয়ায় এই সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে ব্যক্তিগত সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা থাকলেও বর্তমান সংসদে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র। আগামীর বাংলাদেশ পরিচালনায় সংসদ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।

তিনি আরও বলেন, সরকারি ও বিরোধী দল উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের সেই আত্মত্যাগের যথাযথ প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে বরিশাল ও ফরিদপুর সফরের অংশ হিসেবে ভাঙ্গায় পৌঁছালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জনগণের প্রত্যাশা   জাতীয় সংসদ   ডেপুটি স্পিকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close