বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু      তনু হত্যা : আসামি হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ      ৫ সেপ্টেম্বর ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ      দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানিমন্ত্রী      রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা      সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত করছে: রিজভী      জুলাই গণঅভ্যুত্থান ছিল ১৬ বছরের সংগ্রামের পরিণতি: আইনমন্ত্রী      
দেশজুড়ে
শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল দিয়ে ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৬:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ছিনতাই করা মোটরসাইকেল ব্যবহার করে মহাসড়কে ফের ডাকাতির চেষ্টার সময় মো. মোকছেদুর রহমান মাহিন (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত বুধবার দিবাগত রাতে শেরপুর উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় এক বেসরকারি চাকরিজীবীর পথরোধ করে এই মোটরসাইকেলটিসহ মোবাইল ও নগদ টাকা ছিনতাই করা হয়েছিল। গ্রেপ্তার মাহিন শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১টা ৩৫ মিনিটের দিকে বগুড়া শহর থেকে মোটরসাইকেলে চড়ে নিজ বাড়িতে ফিরছিলেন এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। শেরপুরের গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা হয়।

মামলাটির তদন্তের মধ্যেই বৃহস্পতিবার রাতে পুলিশ খবর পায়, শাহজাহানপুরের বি-ব্লক ফ্লাইওভারের কাছে একদল দুষ্কৃতকারী ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করছে। এ সময় ট্রাকের ধাক্কায় তাদের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় জনতা মাহিনকে গণধোলাই দিয়ে আটকে রাখলেও বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহিনকে হেফাজতে নেয় এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিন শেরপুরের ওই ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত যানটিই আগের রাতে ছিনতাই হওয়া মোটরসাইকেল বলে শনাক্ত করেছেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই চক্রটি ছিনতাই করা যানবাহন ব্যবহার করে মহাসড়কে নিয়মিত ডাকাতি করে আসছিল। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অন্য মালামাল উদ্ধারে অভিযান চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close