মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত       ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      
খেলাধুলা
জিম্বাবুয়েকে ১৮৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন তানজিদ তামিম-সাইফ হাসানরা। দুই ওপেনারের জোড়া ফিফটিতে শক্ত ভিত পায় সফরকারীরা। সেখানে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলি। ইনিংসের শেষ ওভারে টানা ৪টি ছক্কা হাঁকান সাইফউদ্দিন। তাতে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৭ জুলাই) জিম্বাবুয়ের বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন তানজিদ তামিম।

রান খরায় ভুগতে থাকা ওপেনাররা আজ দারুণ শুরু করেন। অবশ্য একাধিকবার জীবন পেয়েছেন তামিম-সাইফ দুজনই। সেটা কাজেও লাগিয়েছেন। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৩৩ বলে ফিফটি স্পর্শ করেন তামিম, আর সাইফ এই মাইলফলক ছুঁতে খরচ করেন ৪২ বল।

ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। সবমিলিয়ে ৪৪ বলে ৫৮ রান করেছেন তিনি। আরেক ওপেনার সাইফের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৫ রান। 

দুই ওপেনারের বিদায়ের পর তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত সাজঘরে ফেরেন। তবে শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেন ইয়াসির ও সাইফউদ্দিন। ইয়াসির ১২ বলে করেছেন অপরাজিত ২২, আর সাইফউদ্দিনের ব্যাট থেকে এসেছে ১০ বলে অপরাজিত ৩১ রান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জিম্বাবুয়ে   রানের টার্গেট   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close