মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      
খেলাধুলা
পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরদী দল চ্যাম্পিয়ন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক খেলা দেখতে স্টেডিয়ামে আসেন।

খেলা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য  শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রমুখ।

টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলা ও পাবনা পৌরসভার একটি দলসহ মোট ১০টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় পাবনা সদর উপজেলা দল ও ঈশ্বরদী উপজেলা দল মুখোমুখি হয়। রোমাঞ্চকর ম্যাচে ঈশ্বরদী উপজেলা দল পাবনা সদর উপজেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে দ্বিতীয় বারের মতো পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা জয় করে।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাবনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট   ঈশ্বরদী দল চ্যাম্পিয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close