মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
দেশজুড়ে
টঙ্গীতে শিশু ধর্ষণ : মামলা নিতে পুলিশের গড়িমসি, বিচারের দাবিতে রাস্তায় এলাকাবাসী
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া ও আসামি গ্রেপ্তারের পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে আটটার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এই ঘটনা ঘটে। 

পরে পুলিশের অনুরোধে দেড় ঘন্টা পর রাত ৯টার দিকে মহাসড়ক থেকে সরে যান বিক্ষুব্ধরা।

ভুক্তভোগীর পরিবারের দাবি, গত রোববার (১২ জুলাই) সন্ধ্যার পরে স্থানীয় ব্যবসায়ী বিপ্লব শিশুটিকে ধর্ষণ করে। পরে কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয় শিশুটিকে। একপর্যায়ে সোমবার (১৩ জুলাই) দুপুরে শিশুটি অসুস্থ হয়ে পরলে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে। পরে স্থানীয়রা অভিযুক্ত বিপ্লবকে আটক করে শিশুটির পরিবারকে থানায় পাঠায়। এ ঘটনায় থানায় মামলা না নিয়ে স্থানীয়ভাবে আপস করতে বলে পুলিশ।

এরপর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগী শিশুর পিতা আব্দুর রাজ্জাক বলেন, ‘স্থানীয় প্রভাবশালী সিমা ফারুক দম্পতির ইন্ধনে মামলা আগে নেয়নি পুলিশ। তারা জনতার হাতে আটককৃত আসামি বিপ্লবকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়।’

এই ঘটনার সাথে জড়িত ধর্ষক বিপ্লব ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক ইমানুর রহমান বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।’

মামলা দায়েরে পুলিশের গাফিলতি বা বিলম্বের কারণ জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীতে শিশু ধর্ষণ   মামলা নেওয়া   পুলিশের গড়িমসি   বিচারের দাবি   এলাকাবাসীর বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close