বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: এনসিপি-জামায়াতে তারুণ্য, নতুন চ্যালেঞ্জে বিএনপি      সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      
আন্তর্জাতিক
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:৪১ পিএম
রণধীর জয়সওয়াল

রণধীর জয়সওয়াল

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। 

আজ শুক্রবার (১৭ জুলাই) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারকে তাগাদা দেওয়া হচ্ছে।’

এ বিষয়টি নিয়ে রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। জবাবে তিনি বলেন, ‘আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। আমরা আগেও বলেছি, এই অনুরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

অপর এক ভারতীয় সাংবাদিক দেশটিতে আটক শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামির প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করেন। তার উদ্দেশে রণধীর জয়সওয়াল বলেন, ‘এই প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে আমার কিছু জানা নেই। তবে এটুকু বলতে পারি, যেকোনো প্রত্যর্পণের অনুরোধের আইনি ভিত্তি এবং বিচারিক প্রক্রিয়া বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   প্রত্যর্পণের অনুরোধ   খতিয়ে দেখা   ভারত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close