বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:২৩ এএম আপডেট: ১৮.০৭.২০২৬ ৮:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এর কারনে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

শুক্রবার (১৭ জুলাই) টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান।

সমুদ্রপথে সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালির কাছে একটি ট্যাংকারে মার্কিন মেরিন সেনারা অভিযান চালিয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে একটি মাইনযুক্ত এলাকা পার হওয়ার সময় দুটি তেলের ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রেভল্যুশনারি গার্ডের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই অঞ্চল থেকে কোনও রাসায়নিক সার, এমনকি এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি করতে দেয়া হবে না। রেভল্যুশনারি গার্ড আরও জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকারী চারটি অনুপ্রবেশকারী জাহাজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে থামিয়ে দেয়া হয়েছে।

গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরান একে অপরের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। যার ফলে পূর্ণমাত্রায় যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে। সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো তেলের দাম বাড়ায় নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক চাপের মুখে পড়েছেন।

এদিকে শনিবার (১৮ জুলাই) ভোরে হরমুজ প্রণালির উপকূলে ইরানের হরমুজগান প্রদেশে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, এসব হামলায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ছাড়া দুটি সেতু ও একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও রেভল্যুশনারি গার্ডের সাবেক শীর্ষ কমান্ডার মোহসেন রেজাই শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আর কয়েক দিন হামলা অব্যাহত রাখে, তবে ইরান পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযানে নামবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   হামলা   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close