বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড      প্রতিবছর পাঁচ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ সুবিধা দেয়া হবে : মাহদী আমিন       হাম উপসর্গে আরও আট শিশুর প্রাণহানি, আক্রান্ত ১৩২০      একনেকে অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প      
রাজনীতি
ফ্যাসিস্টের পতন হলে আর ফিরিয়ে আনা যায় না: রিজভী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জার্মানির এডলফ হিটলার আত্মহত্যা করেছে, আর তার দল ও একইসঙ্গে মুসোলিনিকেও ফেরত আনা যায়নি। ফ্যাসিস্টের পতন হলে আর ফিরিয়ে আনা যায় না।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বনানীতে জুলাইয়ের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আন্দোলন-সংগ্রাম হতে পারে, নানা রাজনৈতিক কর্মকাণ্ডও হতে পারে। কিন্তু শিশু, কিশোর ও তরুণ হত্যাকারীদের কীভাবে ক্ষমা করা যায়? অথচ এখন নানা ছলচাতুরীর মাধ্যমে সেটাই করার চেষ্টা চলছে।’’

তিনি আরও বলেন, “যে রক্তের আলপনা আওয়ামী লীগ এঁকেছে, সেই রক্তের আলপনা মাড়িয়ে আবার এ দেশে রাজনীতি করবে, এটা কীভাবে সম্ভব? এ দেশ বারবার প্রতিরোধ করেছে, আর প্রতিরোধ করতে জানে।’’

“শেখ হাসিনা যদি এ দেশে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া খানের উত্তরসূরি কিংবা টিক্কা খানের উত্তরসূরিদেরও এ দেশে রাজনীতি করার অধিকার মেনে নিতে হবে। বলতে হবে, যা হয়েছে হোক, এখন তাদের সন্তান-সন্ততিরাও এসে এ দেশে রাজনীতি করুক।’’

জামায়াতে ইসলামকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “একটি দল আছে, যারা গোটা দেশ যখন স্বাধীনতার পক্ষে ছিল, তখন তারা ছিল বিপক্ষে। আবার ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গিয়েছিল। তাদের রাজনীতি হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা।’’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close