বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      ● বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে      
খেলাধুলা
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:৫৯ এএম আপডেট: ১৮.০৭.২০২৬ ৩:০৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি নিয়োগ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী গঠিত এ কমিটি ফেডারেশনের নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত দায়িত্ব পালন করবে।

শনিবার (১৮ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটি নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে দায়িত্ব পালন করবে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এবং ২০২৬ সহ ২১ ধারা মতাবেক এবং জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে, আইনের ২ (৪) এবং ২ (৮) ধারা অনুযায়ী বর্তমান পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাংলাদেশ ভলিবল ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ১৪ (৩) ধারা অনুযায়ী গঠিত অ্যাডহক কমিটির সদস্যরা হলেন—

সভাপতি: এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, সহ-সভাপতি: প্রকৌশলী মো. আহসান হাবীব (লেলিন), সহ-সভাপতি: মোজাক্কের হক ইসমান, সহ-সভাপতি: মোহাম্মদ শোয়াইব, সহ-সভাপতি: বিমল ঘোষ ভুলু, সহ-সভাপতি: নাছিমা চৌধুরী শিরিন, সাধারণ সম্পাদক: আব্দুল মুনিম সাদ্দাম, যুগ্ম সম্পাদক: শরিফুল ইসলাম স্বপন, যুগ্ম সম্পাদক:  সোহেল রানা লিংকন, কোষাধ্যক্ষ: ইমরান হায়দার কাঞ্চন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ভলিবল ফেডারেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close