বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম: হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন      আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ      সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট      সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি      সংসদের ভবিষ্যৎ নিয়ে ‘চিন্তিত’ স্পিকার      নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ২৮৯      হামে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫৫      
খেলাধুলা
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি হলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:২৫ পিএম আপডেট: ১৮.০৭.২০২৬ ৩:০৪ পিএম
প্রকৌশলী মো. আহসান হাবীব (লেলিন)

প্রকৌশলী মো. আহসান হাবীব (লেলিন)

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান, প্রকৌশলী মো. আহসান হাবীব (লেলিন)।

শনিবার (১৮ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নবগঠিত অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে ফেডারেশনের নির্বাচন আয়োজন করবে। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

নবগঠিত এই অ্যাডহক কমিটিতে সহ-সভাপতি হিসেবে প্রকৌশলী মো. আহসান হাবীব লেলিনের অন্তর্ভুক্তিকে ভলিবল ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ফেডারেশনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে।

ছবি: নবগঠিত অ্যাডহক কমিটি

ছবি: নবগঠিত অ্যাডহক কমিটি


উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (২০২৬ সালে সংশোধিত)-এর ২১ ধারা এবং জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে, আইনের ২(৪) ও ২(৮) ধারা অনুযায়ী বর্তমান পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দেন। একই সঙ্গে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়, যা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ভলিবল ফেডারেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close