শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৮      রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন      কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে: নাহিদ      গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল      থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থীসহ নিহত ৮      বাংলাদেশ নয় হাসিনাকে প্রাধান্য দিচ্ছে ভারত      
দেশজুড়ে
নবীনগরে ৬ শহিদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ হওয়া উপজেলার ছয় সন্তানের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে দেশব্যাপী চলা আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নবীনগরের ছয়জন নিহত হন। তাঁদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ইতিহাসের অংশ হয়ে থাকবে। শহিদদের স্মরণে নির্মিত এই স্মৃতি স্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগের সাক্ষ্য বহন করবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জুলাই স্মৃতি স্তম্ভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close