বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাক্‌স্বাধীনতা নিশ্চিত করেই সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী      রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন, মার্কিন শুল্কের চাপে ভারত-চীন      ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ফুরিয়ে আসছে, মিত্রদের সহায়তা চায় সৌদি      এনসিপি-জামায়াতে তারুণ্য, নতুন চ্যালেঞ্জে বিএনপি      সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      ফ্যাসিবাদী সরকারের প্রধানসহ সাজাপ্রাপ্তদের ফেরানোর প্রক্রিয়া চলছে : শামা ওবায়েদ      
দেশজুড়ে
মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাগুরার সদর উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) গভীর রাতে উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ বিশ্বাস মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের ইসারত বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন ফিরোজ। এ সময় আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউল গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close