শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম: রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ       একমঞ্চে আসছে ৭ ইসলামি দল      বিভ্রান্তিকর উসকানিতে অস্থিতিশীলতার ছক      আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়      ফ্যাসিস্টের পতন হলে আর ফিরিয়ে আনা যায় না: রিজভী      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : ভারত      
দেশজুড়ে
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ এইচএসসি পরীক্ষার্থী নিহত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সাত মাস বয়সী এক শিশু ও এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বরসহ আরও ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার পুটিমারী ইউনিয়নের সালটিবাড়ী ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলা সদরের কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম।

গুরুতর আহত বর মোরসালিনসহ অন্যদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরসালিনের সঙ্গে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি কচুকাটায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সালটিবাড়ী ঈদগাহ মাঠের ইটের প্রাচীর ভেঙে দুর্ঘটনায় পড়ে। এতে মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, রাতে গুরুতর আহত ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close