শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
শিরোনাম: রাজধানীতে রাত একটার মধ্যে হতে পারে বজ্রসহ বৃষ্টি      দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৮      রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন      কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে: নাহিদ      গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল      থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, শিক্ষার্থীসহ নিহত ৮      
দেশজুড়ে
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন, সাতজন বরখাস্ত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ খোলা কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

কারা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা মেট্রনদের তদারকিতে ঘাটতির সুযোগ নিয়ে বন্দি মোছা. রিম্পা (২১) পালিয়ে যান। কারা কর্তৃপক্ষের ধারণা, নিয়মানুযায়ী বিকাল ৫টার মধ্যে বন্দিদের লকআপে নেওয়ার কথা থাকলেও ওই সময়ের মধ্যেই তিনি পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন।

ঘটনার পর কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে একাধিকবার তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পায়নি। পরে শুক্রবার (১৭ জুলাই) বিকালে শিরিন আক্তার বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, ‘কারাগার থেকে একজন সাজাপ্রাপ্ত বন্দি পালানোর ঘটনায় মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।’

এ বিষয়ে কথা বলতে শিরিন আক্তাররে মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাশিমপুর মহিলা কারাগার   বন্দি পলায়ন   বরখাস্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close