বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
দেশজুড়ে
বন্যায় গর্জনিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তা
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অতিবৃষ্টি ওপাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় বাঁকখালী নদীর ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্ব বোমাংখিল গ্রাম। বিশেষ করে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বেশ কিছু ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন ও ভেঙে পড়েছে। চরম বিপাকে পড়া এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম।

শনিবার (১৮ জুলাই) সকালে তিনি ১১টি পরিবারের পুনর্বাসন ও ঘর-বাড়ি মেরামতের জন্য তার নিজস্ব তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা দিয়েছেন।

ক্ষতির পরিমাণ বিবেচনা করে পরিবারগুলোকে দুই ভাগে এই সহায়তা দেওয়া হয়। পাঁচটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে এবং ছয়টি পরিবারকে চার হাজার টাকা করে দেওয়া হয়।

মনিরুল আলম বলেন, ‘দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। নদী ভাঙনে যারা ঘর-বাড়ি হারিয়েছেন, তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এই সামান্য সহায়তা কিছুটা হলেও উপকারে আসবে।’

সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কামরুন নাহার। 

এলাকার বাসিন্দারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সংকটময় মুহূর্তে নিজস্ব তহবিল থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বন্যা   গর্জনিয়া   ক্ষতিগ্রস্ত পরিবার   ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close