বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● কোনো ধরনের নৈরাজ্য প্রশ্রয় দেবে না সরকার: রিজভী      ● নিয়ন্ত্রণহীন সিলিন্ডারের বাজার       ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      
বিনোদন
বৈশাখী টিভিতে নতুন ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন কমেডি ধারাবাহিক নাটক ‘গৃহযুদ্ধ’ নিয়ে আসছে বৈশাখী টিভি। আজ শনিবার (১৮ জুলাই) থেকে নাটকটি হবে। প্রতি শনিবার, রোববার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি।

নাটকের কেন্দ্রীয় চরিত্র বাশার সাহেব। সফল ব্যবসায়ী হলেও নিজের উপার্জনের চেয়ে শ্বশুরের রেখে যাওয়া সম্পত্তির ওপরই তার প্রতিষ্ঠা। স্ত্রী জুলেখার ভয়ে তিনি সবসময় তটস্থ। পরিবারের ছোটখাটো বিষয় নিয়েই প্রায় প্রতিদিন লেগে থাকে ঝগড়া-বিবাদ।

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত


এই অশান্ত সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র গৃহকর্মী লাইজু। পরিবারের সবাই কোনো না কোনো সমস্যার সমাধানের জন্য তার ওপর নির্ভরশীল। বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধির কারণে সে ধীরে ধীরে বাড়ির অবিচ্ছেদ্য সদস্য হয়ে ওঠে।

সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু হঠাৎ গ্রাম থেকে কুদ্দুস, তার মা জামেলা ও বোন রাবেয়া এসে হাজির হন। কুদ্দুস নিজেকে বাশার সাহেবের ছেলে এবং জামেলা নিজেকে তার স্ত্রী দাবি করে সম্পত্তিতে অংশ চান। আর এই দাবিকে ঘিরেই শুরু হয় একের পর এক ভুল বোঝাবুঝি, পারিবারিক দ্বন্দ্ব, ষড়যন্ত্র ও হাস্যরসাত্মক সব ঘটনা। এর নামই ‘গৃহযুদ্ধ’।

ধারাবাহিকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিন খান। এতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ-জোহরা, সাব্বির অর্ণব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান, জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমাইয়া অর্পা, হিরা মনি, রিমু রোজা খন্দকার, টুহিন চৌধুরী, সান্তনা ইসলাম সোমা, মাফিয়া বিথি, মিমু সারিয়া, সজল মির্জা প্রমুখ।

পরিবারের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি ও হাস্যরসের সমন্বয়ে নির্মিত এই ধারাবাহিক দর্শকদের ভিন্নধর্মী বিনোদন দেবে বলে আশা নির্মাতাদের।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বৈশাখী টিভি   ধারাবাহিক নাটক গৃহযুদ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close