শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম: সরকার পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে : প্রেস সচিব      হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু      রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ       একমঞ্চে আসছে ৭ ইসলামি দল      বিভ্রান্তিকর উসকানিতে অস্থিতিশীলতার ছক      আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়      
জাতীয়
সরকার পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে : প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৬:৪৮ পিএম
ছবি : বিএনপি মিডিয়া সেল

ছবি : বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে সরকার বাস্তবায়ন করে যাচ্ছে। 

আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা উত্তর সি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সালেহ শিবলী বলেন, ‘বিগত সরকারের সময় উন্নয়নের ‘গালগল্প’ অনেক হয়েছে, কিন্তু সেই উন্নয়ন কোথায়।’

‘অনেক ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের আমলে অবনতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অবনতি হয়েছে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের।’

তিনি আরও বলেন, ‘মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন না হলে কোনো ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয়।’

সালেহ শিবলী বলেন, ‘কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নিজেই কাজ করছেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘যে দলেরই হোক, যে মতেরই হোক, মতাদর্শ যাই হোক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন।’

‘মতের পার্থক্য ব্যালটে হতে পারে, কিন্তু দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে হতে হবে।’

সালেহ শিবলী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী অপসংস্কৃতি থেকে বের হয়ে এসেছেন। কোথাও কারও কোনো বন্দনা করেন না, যা আগে অহরহ দেখা যেত।’

‘প্রধানমন্ত্রী জনবিচ্ছিন্ন হচ্ছেন না; মানুষের সঙ্গে মিশে কাজ করছেন। জনসম্পৃক্ততা বাড়াতে তিনি প্রতি মাসেই ঢাকার বাইরে কোনো না কোনো জেলায় যাচ্ছেন।’

বাজেট প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, ‘এবারের বাজেট সরকারের একটি অর্জন।’

‘বাজেট পাস হওয়ার পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং জনজীবনে অস্থিরতাও বাড়েনি। এটি একটি জীবনবান্ধব বাজেট।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সরকার   পর্যায়ক্রম   ৩১ দফা   জুলাই সনদ বাস্তবায়ন   প্রেস সচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close