বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      বাক্‌স্বাধীনতা নিশ্চিত করেই সংশোধন হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী      রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আইন, মার্কিন শুল্কের চাপে ভারত-চীন      ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ফুরিয়ে আসছে, মিত্রদের সহায়তা চায় সৌদি      এনসিপি-জামায়াতে তারুণ্য, নতুন চ্যালেঞ্জে বিএনপি      সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী      সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অলি মিয়া নামের ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে তিনটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। 

অলি মিয়া জালালিয়া সড়কের আব্দুল করিমের ছেলে। 

জিয়াউর রহমান জানান, শহরের জালালিয়া দক্ষিণ রোডের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে অলি মিয়াকে হাতেনাতে আটক করা হয়। আটকের পারে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’-এর ধারা ৪ (চ) অনুযায়ী তাকে মোবাইল কোর্টে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের একটি টিম এবং মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   অবৈধভাবে বালু উত্তোলন   যুবকের কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close