বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
খেলাধুলা
ফাইনালের রেফারিকে সতর্ক করলেন স্পেন কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৫৯ পিএম
লুইস দে লা ফুয়েন্তে

লুইস দে লা ফুয়েন্তে

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ রেফারির কাছ থেকে বিশেষ সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা, টুর্নামেন্টের নকআউট পর্ব থেকেই উঠতে শুরু করেছে-এমন অভিযোগ। শেষ ষোলোয় মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের পর দলটির কোচ হোসাম হাসান ও খেলোয়াড় মোস্তাফা জিকো কোনো রাখঢাক না রেখেই রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। সেই ম্যাচে রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ পর্যন্ত করে দলটি।

ওই ম্যাচের পর থেকে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচের আগেই রেফারির বিষয়টি আলোচনায় আসতে শুরু করেছে। ফাইনালেও এই আলোচনা থেমে নেই। তবে ফাইনাল ম্যাচের আগে রেফারিকে সতর্কবার্তা দিয়ে রেখেছেন স্প্যানের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

স্পেন কোচের মতে, রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না বা নিয়মের সীমা অতিক্রমের সুযোগ দিতে পারেন না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ‘স্পেন নিজেদের খেলার পরিকল্পনা থেকে সরে গেলে ভুগতে হবে।’

স্প্যানিশ দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’
 
তবে রেফারির ওপর পূর্ণ আস্থা আছে জানিয়ে ফুয়েন্তে বলেন, ‘রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে, এমন ম্যাচে কীভাবে খেলতে হয়।’
 
আর্জেন্টিনার বিপক্ষে কৌশল নিয়ে কথা বলতে গিয়ে ফুয়েন্তে বলেন, ‘আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে বিচ্যুত হই, তাহলে ভুগতে হবে। আমরা ফুটবলটা ফুটবলের মতো খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই, কোনো উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’ 
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফাইনালের রেফারি   সতর্ক করা   স্পেন কোচ   লুইস দে লা ফুয়েন্তে  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close