বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
দেশজুড়ে
ভালুকার এমপি বাচ্চুকে শোকজ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১০:২৪ পিএম
ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য (এমপি) ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

শনিবার (১৮ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়। 

নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের ঢাকার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশের বিবরণ অনুযায়ী, ১০১৪ সালের ৫ আগস্ট পরবর্তী দলীয় শৃঙ্খলা বিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে একই বছরের ১ সেপ্টেম্বর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী কৃত অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২০২৫ সালের ২৪ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। 

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও দলীয় সূত্রে প্রকাশ পায়, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও তার ঘনিষ্ঠ লোকজন আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের ঝুট ব্যবসায় নিয়ন্ত্রণ ও অনৈতিক প্রভাব বিস্তারসহ নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। এই গুরুতর অভিযোগগুলো আমলে নিয়েই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে  ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বিএনপির মনোনয়নে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। দলীয় একজন সংসদ সদস্যকে পুনরায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শোকজ করার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কথা বলতে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভালুকার এমপি   ফখর উদ্দিন আহমেদ বাচ্চু   শোকজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close