বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবাসী আয়ে জোয়ার : ছয় দিনে এল ৭,৭৪৯ কোটি টাকা      ● ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি সই      ● ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ মৃত্যু, মোট প্রাণহানি ২৮৯      ● একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন      ● সমঝোতার পরও এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর      
প্রিয় ক্যাম্পাস
বিপিএর নেতৃত্বে আনোয়ার-ফিরোজ
গবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১:০৮ পিএম আপডেট: ২০.০৭.২০২৬ ৪:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসকদের দেশীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিত্বকারী পেশাজীবী সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর ৯ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ড. ফিরোজ কবির নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার (১৭ জুলাই) সাভারের সিআরপিতে বিপিএর প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডা. মো. শাহাদাৎ হোসেন, ডা. মোহাম্মদ আলী, ডা. ডি এম নুরুল আমিন উৎপল, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. মো. শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মহিউদ্দিন, ডা. মো. জাহিদ হোসেন, ডা. মো. তানজীর উজ জামান, ডা. মো. এমরান হোসাইন, কোষাধ্যক্ষ ডা. আমিনুল ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ নাজমুল হাছান, সাংগঠনিক সম্পাদক ডা. মো. নেছার উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. মো. রুবেল হোসেন সরকার।

এছাড়া কমিটির দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. এন. এম. মাসুদ রানা, প্রচার সম্পাদক ডা. ওমর ফারুক, প্রকাশনা সম্পাদক ডা. মো. আহনাফ আল মুকিত, মহিলা ও কল্যাণ সম্পাদক ডা. মোসা. শাহানা খাতুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডা. তামজিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. সামছুর রহমান, শিক্ষা সম্পাদক ডা. মো. এখলাছুর রহমান, কার্যনির্বাহী সদস্য ডা. মো. ইমরান হোসেন, ডা. এস. এম. মোস্তফা কামাল, ডা. মো. ফাইজুল কবির, ডা. আহাম্মদুল হিল গালিব, ডা. সোহেল আহমেদ।

এসময় বিপিএর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মোস্তফা জামান, বদরুল হাসান চৌধুরী, ডা. শাহনাজ সুলতানা (পিটি)।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close