শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১:৪৭ পিএম
ছবি: আর্জেন্টিনার গোল উৎযাপন/ সংগৃহীত

ছবি: আর্জেন্টিনার গোল উৎযাপন/ সংগৃহীত

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবার শিরোপা জয়ের লড়াইয়ে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।

রোববার (১৯ জুলাই) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বে প্রায় একই একাদশ ধরে রেখে দল খেলিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দলই ফাইনালেও মাঠে নামার সম্ভাবনা বেশি।

স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা চেনা ৪-৪-২ ছকেই খেলতে পারে। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে থাকবেন হুলিয়ান আলভারেজ।

গোলপোস্টের নিচে বরাবরের মতোই থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে শুরু থেকে খেলা এই গোলরক্ষকের সামনে রক্ষণভাগে থাকবেন নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকো।

মাঝমাঠে রক্ষণাত্মক দায়িত্বে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস। তার সঙ্গে থাকবেন রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, যারা দলের ভারসাম্য ও আক্রমণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আক্রমণে জোড়া ফরোয়ার্ড হিসেবে দেখা যেতে পারে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজকে। মেসির সৃজনশীলতা এবং আলভারেজের গোল করার সক্ষমতার ওপরই অনেকটা নির্ভর করবে আর্জেন্টিনার আক্রমণভাগ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ   বিশ্বকাপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close