শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ      হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৪৩      উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন : ইসি      স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি      দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম ওরফে রাকিব (৫০)কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)-এর সদস্যরা।

রোববার (১৯ জুলাই) সকালে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর থানার খামারশানিলা গ্রামের আজাহার প্রামাণিকের ছেলে।

এর আগে শনিবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১২ (সিপিসি-২, পাবনা) এবং র‌্যাব-৪ (সিপিসি-২, নবীনগর ক্যাম্প)-এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুন দুপুরে নিজ শয়নকক্ষে ভয়ভীতি প্রদর্শন করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে রফিকুল। পরদিন সে আবারও শিশুকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি পালিয়ে আত্মরক্ষা করে। এই বর্বরোচিত ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে ক্ষুব্ধ জনতা আসামির বাড়িঘর ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

পরবর্তীতে র‌্যাব-১২ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শিশু ধর্ষণ মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close