শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: পৃথিবীর সব দেশকে সতর্ক করল ইরান      মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় যুক্ত হলো ৩৩৮ বাংলাদেশি এজেন্সি      ডেঙ্গুতে নতুন করে ৩৪২ জন হাসপাতালে      হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭০      মুদি পণ্যের বাজার অস্থিরতা, বাড়ছে তেল-চিনি-ময়দা-ডিমের দাম      নেপাল-তিব্বত সীমান্তে আবারও বন্যার আশঙ্কায় উদ্ধারকাজ স্থগিত করল চীন      রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া      
দেশজুড়ে
পুলিশের জালে টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী টুনি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি মাকসুদা আক্তার টুনিকে (৩৮) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (১৮ জুলাই) রাতে টঙ্গীর কেরানীরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত টুনটুনি গাসিক ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেকের স্ত্রী।

পুলিশ জানায়, শীর্ষ মাদক কারবারি টুনকে কেরানিরটেক এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থাকা ২৫০গ্রাম গাজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের বিষয়ে  টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, টুনকে শনিবার রাতে ২৫০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close