রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      রাশিয়া থেকে তেল কিনে বিপাকে চীন-ভারত, ১০০ শতাংশ শুল্কের বিল পাস মার্কিন সিনেটে      
দেশজুড়ে
মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:৩১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৮ জুলাই) রাত ১২টার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জোবেদা বেগম (৬০) ওই এলাকার সুলতান সরদারের স্ত্রী ও মৃত হাশেম হাওলাদারের মেয়ে। আটক সুলতান সরদার একই এলাকার মৃত হাবিব সরদারের ছেলে।

জানা যায়, পারিবারিক বিরোধে নিয়ে স্ত্রী জোবেদার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্বামী সুলতান সরদার। এরই সূত্র ধরে শনিবার রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ ও অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা (সদর সার্কেল) বলনে, ‘জোবেদা ও সুলতান দম্পতি নিঃসন্তান। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই সূত্র ধরে ঘুমিয়ে থাকা গৃহবধু জোবেদাকে কুপিয়ে হত্যা করে সুলতান। খবর পেয়ে কালকিনি থানাধীন খায়েরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close