বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
জাতীয়
কারাতে ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সহ-সভাপতি হলেন জোবায়ের
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:৪৩ পিএম

বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটির সভাপতি করা হয়েছে অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সাবহানকে (সিআইপি) সহ-সভাপতি ভাইয়া গ্রুপের ম‍্যানেজিং ডিরেক্টর মো. জোবায়ের ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী সাবেক কারাতে খেলোয়াড় সৈয়দ নুরুজ্জামান।

ক্রীড়া মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে, ‘বাংলাদেশ কারাতে ফেডারেশন’ এর অ্যাডহোক কমিটির প্রথমবারের মতো সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে স্বপ্নসিড়ি হাউসিং লিমিটেডের চেয়ারম্যান ও ভাইয়া গ্রুপের ব‍্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. জোবায়ের ইসলাম ভূঁইয়া।

সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। সেই সাথে কমিটির অর্পিত সকল দায়িত্ব গুরুত্বের সাথে পালন করবো বলেও জানান। 

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের (এনডিসি) সই করা এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ কারাতে ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে বিদ্যমান অ্যাডহক কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি।

এ কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ ‘সংশোধন’ আইন, ২০২৬-সহ)–এর ২১ ধারায় পরিষদের ওপর অর্পিত ক্ষমতা এবং ২(৪) ও ২(৮) ধারায় বর্ণিত চেয়ারম্যানের ক্ষমতাবলে কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close