বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
বিনোদন
সাদা চাদরে খোলামেলা লুকে মোহময়ী নিদ্রা নেহা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:৫৬ পিএম
নিদ্রা দে নেহা

নিদ্রা দে নেহা

সকালের সোনালী রোদের আলোয় বিছানায় জড়ানো সাদা চাদর, আর তাতেই মোহময়ী রূপে ধরা দিলেন বাংলাদেশী উদীয়মান অভিনেত্রী ও মডেল নিদ্রা দে নেহা। সদ্য বেশ কিছু সাহসী ছবি পোস্ট করে নেটপাড়ায় তোলপাড় সৃষ্টি করেছেন উদীয়মান এই তারকা।

ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করতেই ভক্ত-নেটিজেনদের নজরে চলে আসেন নেহা। দেখা যায়, বেড এটাচড জানালা থেকে ছবিগুলো তুলেছেন। বাইরে থেকে আসা রোদ গায়ে পড়তেই ঝলমলিয়ে ওঠেন; সঙ্গে ফুটে ওঠে তার রূপ।

নিদ্রা দে নেহা

নিদ্রা দে নেহা


ক্যামেরাতে হাসিমুখে পোজ ছিল অভিনেত্রীর। তবে একটি ছবিতে তার উন্মুক্ত পিঠের ওপর আঁকা লম্বালম্বি নান্দনিক ট্যাটুও বেশ স্পষ্ট হয়ে উঠেছে। 

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেখানে আলো থমকে দাঁড়ায়, আমি ভাষা হয়ে উঠি।’ সব মিলিয়ে নিদ্রা নেহার পুরো ফটোশুটটিতে তার মুখের অভিব্যক্তি, আবেদনময়ী ভঙ্গি ও আলোর নিখুঁত ব্যবহার এক ধরনের শৈল্পিক আবহ তৈরি করেছে। 

নিদ্রা দে নেহা

নিদ্রা দে নেহা


নিদ্রার এই নতুন লুক প্রকাশের পরপরই তার কমেন্ট সেকশনে নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে। ভক্তদের বড় একটি অংশ তার এই সাহসী ও শৈল্পিক রূপের প্রশংসা করছেন।

২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার সেরা ১০-এ জায়গা করে নেওয়া নিদ্রা নেহা মডেলিংয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ‘আধুনিক বাংলা হোটেল’ ও ‘শরতের জবা’র মতো আলোচিত ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নিদ্রা নেহা   নিদ্রা দে নেহা   নতুন ফটোশুট   ঢাকাই অভিনেত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close