শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
স্বাস্থ্য
হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৬:২৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

হামের উপসর্গ নিয়ে দেশে গেল ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ৫১ শিশু।

আজ রোববার (১৯ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ‘শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে দেশে গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৫ শিশুর। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৭৮৮।’

এছাড়া গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৪৮। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩৭ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৬ হাজার ৫২১ রোগী।
 
সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১১৩। গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৪৩১ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, ‘সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে চার শিশু মারা গেছে, তাদের তিনজন ঢাকা বিভাগের। আরেকজন সিলেট বিভাগের।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হামে মৃত্যু   প্রাণ যাওয়া   শিশুর মৃত্যু   হামে আক্রান্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close