শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের ইচ্ছা, নজর রাখছে ভারত      বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া      
প্রিয় ক্যাম্পাস
জাবিতে বাসের লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু
জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও আরও কার্যকর করতে চালু হয়েছে বাসের লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’। নতুন এই সেবার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে ক্যাম্পাসে চলাচলকারী বাসগুলোর রিয়েল-টাইম অবস্থান জানতে পারবেন। এতে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা, অবস্থান নিয়ে অনিশ্চয়তা x যাতায়াতজনিত ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এই সিস্টেমের উদ্বোধন করেন। 

‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) উদ্যোগটি বাস্তবায়ন করেছে।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘প্রযুক্তির যথাযথ ব্যবহার মানুষের জীবনকে সহজ, নিরাপদ ও দক্ষ করে তোলে। নতুন এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি যাতায়াত আরও পরিকল্পিত ও সুশৃঙ্খল হবে।’

তিনি আরও বলেন, ‘ট্র্যাকিং সিস্টেম শুধু যাত্রীসেবা বাড়াবে না, পরিবহন ব্যবস্থাপনায়ও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। নির্ধারিত রুটের বাইরে কোনো বাস চলাচল করলে তা সহজেই শনাক্ত করা যাবে। এতে জ্বালানি অপচয় ও অপ্রয়োজনীয় ব্যয় কমবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করাও সহজ হবে।শুধু প্রযুক্তি চালু করাই নয়, এটিকে নিয়মিত, কার্যকর ও টেকসইভাবে পরিচালনা করাই আমাদের মূল লক্ষ্য।’

জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, ‘দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির সংযোজনের দাবি ছিল। জাকসু দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবহন খাতকে শিক্ষার্থীবান্ধব ও আধুনিক করতে ধারাবাহিকভাবে কাজ করছে। ইলেকট্রিক কার্ট ও অটোরিকশা চালুর উদ্যোগের পর এবার যুক্ত হলো লাইভ ট্র্যাকিং সেবা।’

তিনি জানান, নতুন এই ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল ফোনেই জানতে পারবেন বাসের বর্তমান অবস্থান এবং নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সম্ভাব্য কত সময় লাগবে। এতে যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে।

একই সঙ্গে ভবিষ্যতে এই সেবা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নিয়মিত রক্ষণাবেক্ষণের আহ্বান জানান জাকসুর ভিপি। 

তার মতে, সঠিক তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে উদ্যোগটি দীর্ঘমেয়াদে শিক্ষার্থীদের জন্য কার্যকর সেবায় পরিণত হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জাবি   বাসের লাইভ ট্র্যাকিং সিস্টেম  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close