শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
শিক্ষা
গবির আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত
গবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:৪০ পিএম আপডেট: ১৯.০৭.২০২৬ ৯:৪৩ পিএম

ঢাকার সাভার উপজেলার গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আইন বিভাগের ৩৫তম (স্নাতক) ও চতুর্থ (স্নাতকোত্তর) ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আইন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। 

কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমীন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ফৌজিয়া অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আজ থেকে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন স্বপ্ন ও সম্ভাবনার অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয়ে শুধু জ্ঞান অর্জনই মূখ্য বিষয় থাকবে না চেষ্টা করবো ন্যায়, সততা ও মূল্যবোধ নিয়ে এগিয়ে যাওয়ার। আইন হলো ন্যায় বিচার প্রতিষ্ঠার শক্তিশালী মাধ্যম। আমাদের লক্ষ্য হবে ন্যায় ও মানবতার পক্ষে দাড়ানো এবং দক্ষ আইনজীবী হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা।’

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মো. আবুল হোসেন বলেন, ‘আইন অত্যন্ত দূরদর্শী একটি বিষয়। আইনের শিক্ষার্থীদের দায়িত্ব এবং নীতিবোধ অনেক বেশি। লক্ষ্য রাখবে আইনের শিক্ষার্থী হয়ে তোমাদের মাধ্যমে যেন কোন আইন বহির্ভূত কাজ না ঘটে। উচ্চ-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য এবং ন্যায়ের জন্য কাজ করতে হবে। দক্ষ আইনজীবী হয়ে রাষ্ট্রের বিচার প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলতে হবে।’

মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি মুক্ত প্রাঙ্গণ এখানে ভালো-খারাপ দুইটা দিকই থাকবে। তবে তোমাদের বেছে নিতে হবে ভালো দিক৷ প্রকৃত শিক্ষার পাশাপাশি সুস্থ সংস্কৃতির চর্চায় অংশগ্রহণ করতে হবে৷ জ্ঞান অর্জন করে দক্ষ আইনজীবী হয়ে দেশের মানুষের সেবায় নিয়োজিত হওয়ার লক্ষ্যে সৎ ও ন্যায়পরায়ণ হতে হবে। শিক্ষার্থীদের এই নতুন যাত্রা লয় আইন বিভাগ সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকবে।’

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্টের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গবি   আইন বিভাগ   নবীন বরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close