শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
গণমাধ্যম
গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার গ্রহণযোগ্য নয় : অতিরিক্ত প্রেস সচিব
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:০২ পিএম
আতিকুর রহমান রুমন

আতিকুর রহমান রুমন

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

তিনি বলেছেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।’

বিএনপি সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আতিকুর রহমান আরও বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার পর সংবাদ প্রকাশে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপ করা হয়নি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং সেটি সবাই দেখতে পাচ্ছেন।’

তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাও অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সংবাদ পরিবেশনের প্রসঙ্গ তুলে অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম অতিরঞ্জিত ও উসকানিমূলক কনটেন্ট প্রচার করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।’

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে আইনগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ, ভুয়া ফটোকার্ড এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা অব্যাহত রয়েছে।’

গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের আস্থা রয়েছে উল্লেখ করে আতিকুর রহমান বলেন, ‘সেই স্বাধীনতার অপব্যবহার করে গুজব, অপপ্রচার কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘সব গণমাধ্যম তথ্য যাচাই করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে—এটাই সরকারের প্রত্যাশা।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গণমাধ্যমের স্বাধীনতা   অপব্যবহার   গ্রহণযোগ্য নয়   অতিরিক্ত প্রেস সচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close