শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      
রাজধানী
আনসারের অভিযানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চোর আটক, স্বর্ণালংকার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:২৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালে চুরি যাওয়া কানের স্বর্ণের দুল উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের কানের দুলটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানাধীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাসেবাগ্রহীতার স্বজন মোছা. তাহমিনা বেগমের (৪৪ কানের স্বর্ণের দুল চুরি হয়ে যায়। 

ঘটনার পর তিনি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার গার্ড ইনচার্জ পিসি মো. জাকির হোসেনের কাছে সহযোগিতা চান।

অভিযোগ পাওয়ার পর মো. জাকির হোসেন হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন।

রোববার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আনসার সদস্য মো. হাসান আলীর সহযোগিতায় হাসপাতালের বহির্বিভাগ-২’-এর চতুর্থ তলা থেকে অভিযুক্ত মো. হিরা মিয়াকে (৪৮) আটক করা হয়।

আটকের পর হাসপাতালের পরিচালক কার্যালয়ে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, চুরি করা স্বর্ণের কানের দুলটি তার বাসায় রাখা রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে চুরি হওয়া কানের দুলটি উদ্ধার করে পরিচালক কার্যালয়ে জমা করা হয়।

পরবর্তী হাসপাতালের উপপরিচালক মো. আজিজ আহমেদের উপস্থিতিতে উদ্ধারকৃত স্বর্ণের কানের দুলটি মোছা. তাহমিনা বেগমের কাছে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আটককৃত মো. হিরা মিয়াকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আনসারের অভিযান   বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়   চোর আটক   স্বর্ণালংকার উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close