রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
দেশজুড়ে
বিএনপি সরকার কৃষিবান্ধব : এমপি বাবুল
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১০:৫৫ পিএম

লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘বিএনপি হল কৃষি বান্ধব সরকার। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ এ সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই এ দেশের কৃষকের ভাগ্যে উন্নয়নে কৃষিতে একটা বিপ্লব ঘটায়।’

রোববার (১৯ জুলাই) বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক বাঁচলে, বাঁচবে দেশ’ সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনি ইশতেহার বর্ণিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতকৃত কৃষক স্মার্ট কার্ড ওয়েবসাইট ও ডাটাবেজ সফটওয়ারের কৃষকের তথ্য সংগ্রহের উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কৃষি সম্প্রারণ অধিদপ্তর লালমনিরাটের উপ-পরিচালক ড. শাইখুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পলাশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব, উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজার রহমান, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে রোকন বাবুল আরও বলেন, ‘শহীদ জিয়াউর রহমান যখন এ দেশে রাষ্ট্র ক্ষমতা হাতে নেয় তখন দেশ এবং কৃষকের অবস্থা ভাল ছিল না- এ কথা ভেবে কৃষকের কথা চিন্তা করে যে কাজগুলো করেছিলেন,উন্নত জাতের ধান রোপণ, খালকাটা, বৃক্ষরোপণের মত বৃহৎ কর্মসূচি তিনি হাতে নিয়েছিলেন। পাশাপাশি দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে ইরি বোরো চাষ করতে কৃষকদের সেচের জন্য চিন থেকে সেলো মেশিন ও সেচের জন্য খালকাটা কর্মসূচি হাতে নিয়েছিল।’

‘পরবর্তী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই কর্মসূচির চলমান রেখেছিল। সেই কাজের ধারাবাহিতা বজায় রাখতে তারই উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচিগুলো চালু করেছে।তারেক রহমান তার নির্বিচনি ইশতেহারে প্রতিশ্রুতি ছিল, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি চালু করবে। কিন্তু আমাদের প্রতিপক্ষ দলটি নির্বাচনের আগে সেটি নিয়ে উপহাস করত, মনে সেটি বাস্তবায়ন হবে না। আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেই সেটিই বাস্তবায়ন করে চলছে ‘

তিনি বলেন, ‘আমরা জনগণকে কোন মিথ্যা প্রতিশ্রুতি দেই না। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেটা প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ৫ বছরে সেটা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আজকে আমার নির্বাচনি এলাকায় পলাশী ইউনিয়নের তিনটি ওয়ার্ডে কৃষক কার্ডের কর্মসূচি উদ্ভোধন করা হল পর্যায়ক্রমে বাকি ওর্য়াডেও চালু করা হবে।’

কৃষকদের উদ্দেশ্য রোকন বাবুল বলেন, ‘আপনারা কোন মিথ্যা তথ্য এবং এই কার্ড নিতে কোন অর্থের প্রলোভনে পড়বেন না। যদি দেন ধরা পড়লে কিন্তু ছাড় নেই, তাদেরকে আইনের আইনের আওতায় আনা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি সরকার   কৃষিবান্ধব   এমপি বাবুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close