শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাংলাদেশ ১০১ চুক্তি পর্যালোচনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত      তেজগাঁও মসজিদে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩      আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
লাল কার্ডে ১০ জনের আর্জেন্টিনা, অতিরিক্ত সময়ে গড়াল খেলা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৩:২২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনাল গড়িয়েছে অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময় শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে।

নির্ধারিত সময়ের যোগ করা তৃতীয় মিনিটে বলের দখল নিয়ে লড়াইয়ে স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসিকে ফাউল করেন এনজো। এর আগে একটি হলুদ কার্ড দেখা থাকায় দ্বিতীয় হলুদ দেখিয়ে তাকে লাল কার্ড দেন রেফারি। ফলে ১০ জনের দলে পরিণত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে ম্যাচের ৯০ মিনিটে স্পেন গোলের দারুণ একটি সুযোগ পেয়েছিল। বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক নেন লামিন ইয়ামাল। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ অসাধারণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

এদিকে ম্যাচের ৯০ মিনিটের আগেই এনজো ফার্নান্দেজ আরেকটি হলুদ কার্ড দেখেছিলেন। রদ্রি হার্নান্দেজের সঙ্গে সংঘর্ষে পড়ে যাওয়ার ঘটনায় রেফারি সেটিকে অভিনয় (সিমুলেশন) হিসেবে বিবেচনা করে তাকে সতর্ক করেন।

গোলশূন্য সমতায় শেষ হওয়া নির্ধারিত সময়ের পর এখন অতিরিক্ত ৩০ মিনিটে বিশ্বকাপের শিরোপা নির্ধারণ হবে। একদিকে ইতিহাসে প্রথমবার টানা দুই বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলছে আর্জেন্টিনা, অন্যদিকে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে স্পেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close