শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করছে : নাহিদ ইসলাম      এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : ডা. শফিকুর রহমান      আট দফা দাবিতে ১১ দলের রংপুরমুখী লংমার্চ শুরু      বাংলাদেশ ১০১ চুক্তি পর্যালোচনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভারত      তেজগাঁও মসজিদে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩      আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      
খেলাধুলা
আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:০৬ এএম আপডেট: ২০.০৭.২০২৬ ৭:০৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। রুদ্ধশ্বাস ফাইনালে অতিরিক্ত সময়ে ফেররান তরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে লা রোজারা।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ১০৫তম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোলটি।

বক্সের বাইরে থেকে আসা একটি বল মাঠের ভেতরে রেখে দারুণভাবে ফেররান তরেসের কাছে পৌঁছে দেন নিকো উইলিয়ামস। সুযোগ পেয়ে শক্তিশালী শটে বল জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন তরেস। সেই গোলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে।

ম্যাচের শেষ সময়ে আক্রমণ শানালেও সমতায় ফিরতে পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অতিরিক্ত সময়ে একজন কম নিয়ে খেলতে হওয়ায় তাদের কাজ আরও কঠিন হয়ে পড়ে।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন স্পেনের খেলোয়াড় ও সমর্থকেরা। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ইউরোপের দলটি। অন্যদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল আর্জেন্টিনার।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   বিশ্বচ্যাম্পিয়ন   স্পেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close