শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
খেলাধুলা
মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের গোল্ডেন বল জিতলেন রদ্রি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপজুড়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের গোল্ডেন বল পুরস্কার জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। ফাইনালে মাঝমাঠে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি।

পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলেছিলেন লিওনেল মেসি। আটটি গোল করে দলকে প্রায় একাই ফাইনালে তুলেছিলেন তিনি। তাই অনেকের ধারণা ছিল, শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার আবারও মেসির হাতেই উঠতে পারে।

তবে ফাইনালে রদ্রির দাপুটে পারফরম্যান্স সেই হিসাব বদলে দেয়। মাঝমাঠে আর্জেন্টিনার আক্রমণভাগকে কার্যকর হতে দেননি তিনি। বলের দখল নিয়ন্ত্রণ, রক্ষণে সহায়তা এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে স্পেনকে ১-০ গোলে জিতিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ে বড় অবদান রাখেন।

ফাইনালে তার নেতৃত্ব ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের মর্যাদাপূর্ণ গোল্ডেন বল পুরস্কার তুলে দেয় ফিফা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মেসি   বিশ্বকাপ   গোল্ডেন বল   রদ্রি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close