শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
খেলাধুলা
বিশ্বকাপে ইতিহাস গড়ে সেরা তরুণ ফুটবলার পাউ কুবারসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:২৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি। মাত্র ১৯ বছর বয়সেই দুর্দান্ত পারফরম্যান্সে স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এই স্বীকৃতি অর্জন করেন তিনি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের ট্রফি গ্রহণ করেন কুবার্সি। ট্রফি হাতে তার উচ্ছ্বাস ও হাস্যোজ্জ্বল অভিব্যক্তি নজর কাড়ে উপস্থিত দর্শকদের।

পুরো টুর্নামেন্টজুড়ে রক্ষণভাগে অসাধারণ দৃঢ়তা, পরিণত ফুটবল এবং ধারাবাহিক পারফরম্যান্স উপহার দেন এই তরুণ সেন্টার-ব্যাক। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া, সঠিক সময়ে ট্যাকল এবং ম্যাচ পড়ার দক্ষতায় নিজেকে দলের অন্যতম ভরসায় পরিণত করেন তিনি।

বিশ্বকাপের মতো বড় আসরে বয়সের তুলনায় পরিণত নৈপুণ্য দেখিয়ে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পাও কুবার্সি। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তার হাতে ওঠে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের মর্যাদাপূর্ণ পুরস্কার।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ ইতিহাস   সেরা তরুণ ফুটবলার   পাউ কুবারসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close