রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      নেপালে মৃতের সংখ্যা ছাড়াল ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮      গুম মানবাধিকারের চরম লঙ্ঘন: প্রধানমন্ত্রী      অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      
খেলাধুলা
বিশ্বকাপ ফাইনালে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ইতিহাসের অন্যতম হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি লিওনেল স্কালোনির দল। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল পুরো ম্যাচে একটিও শট নিতে না পারার নেতিবাচক রেকর্ড গড়েছে।

১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের ম্যাচের বিস্তারিত পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর এই প্রথম কোনো ফাইনালিস্ট দল ৯০ মিনিটে একটি শটও নিতে ব্যর্থ হলো। লিওনেল মেসির মতো তারকা খেলোয়াড়কে সামনে রেখেও আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল সম্পূর্ণ নিষ্প্রভ।

পুরো ম্যাচজুড়ে বলের দখল ও ছন্দ ছিল স্পেনের নিয়ন্ত্রণে। একের পর এক আক্রমণে আর্জেন্টিনার রক্ষণকে ব্যস্ত রাখলেও নিজেদের গোলপোস্টে কোনো হুমকি তৈরি হতে দেয়নি স্প্যানিশরা। ফলে গোলরক্ষক উনাই সিমনকে কার্যত কোনো সেভই করতে হয়নি।

প্রথমার্ধেই আর্জেন্টিনার দুর্দশার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। বিরতিতে যাওয়ার আগে তারা একটি শটও নিতে পারেনি। একই সঙ্গে ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে সবচেয়ে কম শটের রেকর্ডও গড়ে ম্যাচটি। প্রথম ৪৫ মিনিটে দুই দলের মিলিয়ে শট ছিল মাত্র তিনটি, যার সবগুলোই নেয় স্পেন।

এর আগে বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে কম শট নেওয়ার নেতিবাচক রেকর্ডও ছিল আর্জেন্টিনার দখলে। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে পুরো ম্যাচে মাত্র একটি শট নিতে পেরেছিল দিয়েগো ম্যারাডোনার দল। ৩৬ বছর পর সেই রেকর্ডও পেছনে ফেলল আর্জেন্টিনা।

স্পেনের বিপক্ষে আক্রমণে সম্পূর্ণ ব্যর্থ হয়ে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে নতুন এক অনাকাঙ্ক্ষিত নজির গড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ ফাইনাল   লজ্জার রেকর্ড   আর্জেন্টিনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close