রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      
খেলাধুলা
হার মেনে নিয়ে আবেগঘন বার্তা মেসির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:১০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে রানার্সআপ মেডেল গলায় ঝুলিয়ে আবেগ ধরে রাখতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। চোখের জল লুকাতে না পারলেও স্পেনের কৃতিত্ব স্বীকার করতে কার্পণ্য করেননি তিনি।

১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা। তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেরান তোরেসের করা একমাত্র গোলে সেই স্বপ্ন ভেঙে যায়।

ফাইনালজুড়ে আধিপত্য ছিল স্পেনের। বল দখল, পাসিং ও আক্রমণ—প্রায় সব পরিসংখ্যানেই এগিয়ে ছিল লা রোজা। ম্যাচে শটের হিসাবে স্পেন ২০-২ ব্যবধানে এগিয়ে ছিল। পাশাপাশি ৮৪৫টি সফল পাসের বিপরীতে আর্জেন্টিনা করতে পেরেছে ৪৩৩টি।

ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত মেসি বলেন, “আমি দুঃখিত, তবে আমি জানি আমরা আমাদের পুরো হৃদয় দিয়ে খেলেছি।”

স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তিনি আরও বলেন, “সত্যি বলতে, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা ম্যাচে হেরেছি এবং আমরা সেটা মেনে নিচ্ছি। কিন্তু এর মানে এই নয় যে আমরা এ পর্যন্ত যা অর্জন করেছি, তা ভুলে যাব। আমি আমার দেশের মানুষ, সতীর্থ এবং পুরো দেশকে ধন্যবাদ জানাতে চাই।”

বিশ্বকাপের শেষটা শিরোপা দিয়ে রাঙাতে না পারলেও পুরো টুর্নামেন্টে মেসির নেতৃত্ব, পারফরম্যান্স এবং লড়াকু মানসিকতা ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   আবেগঘন বার্তা   মেসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close